Skip to main content

পাহাড়ে বাদাম চাষ

বাদাম একটি পুষ্টিকর খাবার। এতে যেমন অত্যাবশ্যকীয় তেল থাকে, তেমনি প্রয়োজনীয় খাদ্য উপাদান রয়েছে। ছেলে-বুড়ো, নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই একটি প্রিয় খাবার। বাদাম সাধারণত কৃষকেরা চরে, নদীর পাড়ে বংশ পরম্পরায় চাষ করে আসছে। যেখানে মাঠ ফসল চাষ বিভিন্নভাবে ব্যাহত হয়। দেখা যায়, যেখানে সেচের অভাবে ফসল উৎপাদন কষ্টকর, সেখানে সেচবিহীন শুধুমাত্র বৃষ্টির পানিতেই বাদাম চাষ করা যায়। এই চিন্তা ভাবনা থেকে উপজেলা কৃষি অফিস পাহাড়ের পাদদেশে চীনাবাদাম চাষের উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগকে বাস্তবায়ন করতে এগিয়ে আসেন নয়াবাজার গ্রামের, দূরছড়ি ব্লক, ১নং খাগড়াছড়ি ইউনিয়ন, সদর, খাগড়াছড়ির জনাব সজীব ত্রিপুরা। সজীব ত্রিপুরা একজন উদ্যামী, পরিশ্রমী এবং নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী  একজন অগ্রসরমান কৃষক। রাজস্ব খাতের প্রকল্পের আওতায় তার ৫০ শতক জমিতে তাকে ২০ কেজি বাদাম বীজ এবং সার ও অন্যান্য সহায়তা দেয়া হয়। একি সাথে তার সাথে উপজেলা কৃষি অফিস নিয়মিত যোগাযোগ করা হত এবং জমিতে  গিয়ে নিয়মিত পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হত। এতে করে কৃষক জানতে পারে কখন কি করতে হবে, কি সার দিতে হবে, কি বালাইনাশক দিতে হবে, কি আন্তঃ পরিচর্যা করতে হবে। যেমন, আমরা জানি চরের মাটি বেলে দোআশ মাটি, যেখানে পাহাড়ের পাদদেশের মাটি হচ্ছে এটেল-দোআশ মাটি, তাই কৃষককে মাটি কুপিয়ে গাছের গোড়ায় দিতে বলা হয়। এতে করে দেখা যায় কৃষক মাত্র ২০ কেজি বাদাম দিয়ে ৩৫০ কেজির উপর বাদাম পায়। যা দেখে স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সজীব ত্রিপুরার কাছ থেকে ইতিমধ্যে ১০ জন কৃষক বাদাম চাষের চাহিদা দিয়ে রেখেছে। বাজারে বাদামের চাহিদা অনেক। কৃষক বর্তমানে প্রতি কেজি ১২০ টাকা দরে বিক্রি করে। পতিত জমিতে এত লাভ পেয়ে কৃষকের অনুভূতি, সে সামনের রবি মৌসুমে ৫০ শতক জমিতে নয়, আরও ১.৫ একর জমিতে চীনা বাদাম চাষে আগ্রহ প্রকাশ করেছে।

-
উৎসঃ কৃষি বাতায়ন

Comments

Popular posts from this blog

ইঁদুর নিধনে করনীয়

ইঁদুর আমাদের জাতীয় শত্রু। এরা ঘর-বাড়ি, রাস্তা-ঘাট ও ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। এই ক্ষতির হাত হতে রক্ষার জন্য সকলে মিলিতভাবে ইঁদুর দমন করতে হবে। রোপা আমন মৌসুমে ইঁদুর ধান ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। তাই ইঁদুর দমন করা অত্যান্ত জরুরী। ইঁদুর দমনের প্রয়োজনীয়তাঃ  ইঁদুর মাঠ ফসলের ৫-১০ ভাগ ও সম্পদের ক্ষতি করে ৩-৪ ভাগ।  একটি ইঁদুর বছরে প্রায় ৫০ কেজি গোলাজাত খাদ্যশস্য নষ্ট করে।   রাস্তাঘাট, সড়ক, রেলপথ ও বাঁধে গর্ত করে কোটি কোটি টাকার ক্ষতি সাধন করে। গভীর ও অগভীর নলকুপের সেচ নালায় গর্ত করে ৫-৭ ভাগ পানির উপচয় করে। বৈদ্যুতিক তার কেটে অগ্নিকান্ড ঘটাতে পারে।  প্লেগ, জন্ডিস, চর্মরোগ, কুষ্ঠ, টাইফয়েড ও আমাশয়সহ প্রায় ৩০-৩৫ প্রকার রোগের বিস্তার ঘটায়। খাদ্য ও পানির মাধ্যমে জীবানু জনিত বিষক্রিয়া ঘটাতে পারে।  ইঁদুর মাঠ ফসল, গোলাগাত খাদ্যসহ প্রায় সকল জিনিস কেটে কুটে নষ্ট করে। গর্ত খুঁড়ে ঘরের ভিত দুর্বল করে ফেলে।  ইঁদুর দমনে ব্যবস্থাঃ  জমির আইল ছোট রাখতে হবে, অর্থাৎ ৬-৮ ইঞ্চির মধ্যে রাখতে হবে এবং আগাছা পরিষ্কার রাখতেহবে।  গর্ত খুঁড়ে পানি ঢালতে...

ব্লাস্ট প্রতিরোধী ধানের জাত

ব্লাস্ট রোগ বাংলাদেশে ধানের প্রধান রোগগুলোর মধ্যে অন্যতম। প্রতিবছর আমন ও বোরো মৌসুমে কম-বেশি এ রোগের আক্রমণ দেখা দেয়। ব্লাস্ট প্রতিরোধী কিছু ধানের জাত... - বোরো মৌসুমে বিআর ৩, ৬, ৭, ১২, ১৪, ১৬, ১৭, ব্রি ধান ২৮ ও ৪৫ - আউশ মৌসুমে বিআর ৩, ৬, ৭, ১২, ১৪, ১৬, ২০,২১, ২৪ - আমন মৌসুমে বিআর ৪, ৫, ১০, ব্রি ধান ৩২, ‍ব্রি ধান ৩৩, ব্রি ধান ৪৪ উৎসঃ ব্রি ওয়েবসাইট

পার্চিং উৎসব ২৩.০৯.২০১৮

উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে কৃষকদের সাথে পার্চিং উৎসব পালন করা হয় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। উৎসব সাফল্যমণ্ডিত করতে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পদের কর্মকর্তা/কর্মচারীর সাথে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন উপজেলার কৃষক। উৎসবে বক্তব্য রাখেন কৃষি অফিস কার্যালয় থেকে আগত কৃষি সম্প্রসারণ অফিসার এবং সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার। বক্তব্যে পার্চিং উৎসব এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কৃষকদের সাথে সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা হয়। উৎসব শেষে পার্চিং কৌশলে পাখি কিভাবে কাজে লাগে তা লাইভ (সরাসরি) দৃষ্টিগোচর হয়।