Skip to main content

Posts

Showing posts with the label মাঠে কৃষি

আলোক ফাঁদ পরিদর্শন ১৪.১০.১৮

আলোক ফাঁদ প্রযুক্তিটি হচ্ছে রাতের বেলায় ক্ষেতে বৈদ্যুতিক বাল্ব টাঙানো, যেখানে বাল্বের নিচে পাত্র রাখা হয়। ওই পাত্রের মধ্যে ডিটারজেন্ট বা কেরোসিনমিশ্রিত পানি থাকে। আকৃষ্ট হয়ে পোকামাকড় আলোর কাছে আসে এবং পাত্রের পানির মধ্যে পড়ে মারা যায়। ওই পোকামাকড় দেখে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি নির্ণয় করা হয়। আলোক ফাঁদ প্রযুক্তি ব্যবহার করে আমন ধানে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি পর্যবেক্ষণ ও দমন করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় চুনারুঘাট উপজেলার কৃষকেরা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে সবগুলো ব্লকে আলোক ফাঁদ প্রযুক্তির ব্যবহার শুরু করেছেন এবং অক্টোবর মাস জুড়ে চলবে। আলোক ফাঁদের কার্যকারিতা পর্যবেক্ষণের জন্য উপজেলা কৃষি অফিস থেকে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের রাজার বাজার ব্লকে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার। এছাড়া উপস্থিত ছিলেন রাজার বাজার ব্লকের এসএএও এবং উপজেলা কৃষি অফিস এর এসএপিপিও। উপস্থিত কৃষকদের মধ্যে উপকারী এবং ক্ষতিকর পোকা চেনার আগ্রহ ছিল বেশ চোখে পড়ার মত। উল্লেখ্য, ধানগাছে পোকামাকড়ের আক্রমণ স্বাভাবিক হলেও ফলনের জন্য তা খুবই ক্ষতিকর। ধানগাছে বা...

ইঁদুর নিধনে করনীয়

ইঁদুর আমাদের জাতীয় শত্রু। এরা ঘর-বাড়ি, রাস্তা-ঘাট ও ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। এই ক্ষতির হাত হতে রক্ষার জন্য সকলে মিলিতভাবে ইঁদুর দমন করতে হবে। রোপা আমন মৌসুমে ইঁদুর ধান ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। তাই ইঁদুর দমন করা অত্যান্ত জরুরী। ইঁদুর দমনের প্রয়োজনীয়তাঃ  ইঁদুর মাঠ ফসলের ৫-১০ ভাগ ও সম্পদের ক্ষতি করে ৩-৪ ভাগ।  একটি ইঁদুর বছরে প্রায় ৫০ কেজি গোলাজাত খাদ্যশস্য নষ্ট করে।   রাস্তাঘাট, সড়ক, রেলপথ ও বাঁধে গর্ত করে কোটি কোটি টাকার ক্ষতি সাধন করে। গভীর ও অগভীর নলকুপের সেচ নালায় গর্ত করে ৫-৭ ভাগ পানির উপচয় করে। বৈদ্যুতিক তার কেটে অগ্নিকান্ড ঘটাতে পারে।  প্লেগ, জন্ডিস, চর্মরোগ, কুষ্ঠ, টাইফয়েড ও আমাশয়সহ প্রায় ৩০-৩৫ প্রকার রোগের বিস্তার ঘটায়। খাদ্য ও পানির মাধ্যমে জীবানু জনিত বিষক্রিয়া ঘটাতে পারে।  ইঁদুর মাঠ ফসল, গোলাগাত খাদ্যসহ প্রায় সকল জিনিস কেটে কুটে নষ্ট করে। গর্ত খুঁড়ে ঘরের ভিত দুর্বল করে ফেলে।  ইঁদুর দমনে ব্যবস্থাঃ  জমির আইল ছোট রাখতে হবে, অর্থাৎ ৬-৮ ইঞ্চির মধ্যে রাখতে হবে এবং আগাছা পরিষ্কার রাখতেহবে।  গর্ত খুঁড়ে পানি ঢালতে...

পেঁপে প্রদর্শনী পরিদর্শন ১০.১০.১৮

সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর গ্রামে ৩ মাস আগে স্থাপিত সুইট লেডি ও রেড লেডি পেঁপে বাগান এর প্রদর্শনী পরিদর্শন করতে যান উপজেলা কৃষি অফিসার এবং কৃষি অফিসের অন্যান্য অফিসারগণ। পেঁপে বাগানে গোড়া থেকে প্রায় শতভাগ গাছে ফুল এবং পেঁপে। উল্লেখ্য, সুইট লেডি পেঁপেতে দেড় থেকে দুই মাসে ফুল আসে এবং একদম গোড়া থেকে পেঁপে ধরে। এই সময় পেঁপে বাগানের সুবিধাভোগী কৃষকের সাথে পেঁপে গাছের পরিচর্যার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন উপজেলা কৃষি অফিসার মহোদয়। 

অতন্দ্র জরিপ ১০.১০.১৮

হবিগঞ্জ জেলার চুনারুঘাট কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে ধান ক্ষেতে রোগ এবং পোকামাকড় সনাক্তকরণের জন্য অতন্দ্র জরিপ চালানো হয় উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নে। জরিপে উপজেলা কৃষি অফিসারের সাথে কৃষি অফিসের অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন। 

কৃষক প্রশিক্ষণ ২৭.০৯.২০১৮

সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ চলছে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, চুনারুঘাটে। প্রশিক্ষণে বিভিন্ন দিক নিয়ে কৃষকদের সাথে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার এবং সম্মানিত অতিরিক্ত উপপরিচালক, খামারবাড়ি, হবিগঞ্জ।

সার ও কীটনাশকের দোকান পরিদর্শন ১৯.০৯.২০১৮

চুনারুঘাট উপজেলার সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিস এর কৃষি সম্প্রসারণ অফিসার এবং সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার। দোকানে (খুচরা এবং ডিলার/পাইকারী) সার ও কীটনাশকের মজুদ ব্যবস্থাপনার দিকে বিশেষভাবে নজর দেয়া হয় এবং দোকানে মেয়াদ উত্তীর্ণ কোন কীটনাশক আছে কি না তা খতিয়ে দেখা হয়। ডিলারদের রেজিস্টার থেকে তাদের মজুদের মধ্যে সামঞ্জস্য খতিয়ে দেখা হয়।

অবৈধ সার ও কীটনাশকের বিক্রেতা আটক ১৯.০৯.১৮

কৃষক ভাইদের তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ডিলারশিপ না নিয়েও সার ও কীটনাশকের বিক্রেতার সন্ধানে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাজির বাজারের মোঃ ফজল খানের দোকানে অনুসন্ধান করা হয়। সেখানে ফজল খানের মুদি দোকানে খাদ্য দ্রব্যের পাশাপাশি সার ও কীটনাশক পাওয়া যায়। প্রাপ্ত সার ও কীটনাশকের মধ্যে ইউরিয়া ২ বস্তা ও ২০ কেজি, পটাশ ৩০ কেজি, টিএসপি ১৫ কেজি, সালফক্স ৩ কেজি এবং সিডিয়াল ছিল ৪ কেজি। পরে বাজার কমিটির সদস্যদের জিম্মায় আটককৃত মালামাল স্থানীয় ডিলারদের নিকট ফেরত দেয়ার শর্তে হস্তান্তর করা হয়।

মাঠ পরিদর্শন ১৯.০৯.২০১৮

উপজেলা কৃষি অফিস, চুনারুঘাট, হবিগঞ্জের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন এর বিভিন্ন ব্লকে চলমান প্রদর্শনী প্লটগুলোর পরিদর্শন করে কৃষকদের সাথে তাদের ফসলের জন্য করণীয় দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা কৃষি অফিসার, মহোদয়। সাথে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এবং উপসহকারী কৃষি অফিসারগণ। পরিদর্শন শুরু হয় পাইকপাড়া গ্রামের অমৃত মিয়ার সবরি কলার প্রদর্শনীর মাধ্যমে, যেখানে অমৃত মিয়া কে তার সবরি কলার জন্য করণীয় বিভিন্ন দিক বুঝিয়ে বলা হয়। এরপর মোঃ কুতুব আলীর হলুদ এর প্রদর্শনী প্লট দেখা হয় নোয়াবাদ গ্রামে। সেই সাথে কুতুব আলীর মাল্টা বাগানের বিভিন্ন সমস্যার সমাধান দেয়া হয়। এছাড়া মাল্টা বাগানের পরিচর্যার গুরুত্ব এবং বিভিন্ন দিক সম্পর্কে বুঝিয়ে বলা হয়।

পার্চিং উৎসব ২৩.০৯.২০১৮

উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে কৃষকদের সাথে পার্চিং উৎসব পালন করা হয় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। উৎসব সাফল্যমণ্ডিত করতে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পদের কর্মকর্তা/কর্মচারীর সাথে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন উপজেলার কৃষক। উৎসবে বক্তব্য রাখেন কৃষি অফিস কার্যালয় থেকে আগত কৃষি সম্প্রসারণ অফিসার এবং সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার। বক্তব্যে পার্চিং উৎসব এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কৃষকদের সাথে সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা হয়। উৎসব শেষে পার্চিং কৌশলে পাখি কিভাবে কাজে লাগে তা লাইভ (সরাসরি) দৃষ্টিগোচর হয়।