Skip to main content

Posts

Showing posts with the label আয়োজন

জাতীয় ইঁদুর নিধন অভিযান || কৃষি অফিস, চুনারুঘাট

"ঘরের ইঁদুর মাঠের ইঁদুর ধ্বংশ করে অন্ন সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য" ইঁদুর দমনের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সাধারন কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও "জাতীয় ইঁদুর নিধন অফিযান" চালানো হচ্ছে। সেই অভিযানের অংশ হিসেবে আজকে উপজেলা কৃষি অফিস, চুনারুঘাটের তত্ত্বাবধানে জাতীয় ইঁদুর নিধন অভিযান কে অনুপ্রাণিত করতে উপজেলায় এক বর্ণাঢ্য র‍্যালি ও র‍্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে।  আলোচনা সভায় ইঁদুর এর ক্ষতিকর দিক নিয়ে আলোকপাত করা হয়। কৃষক ভাইদের মধ্যে ইঁদুর নিধনের গুরুত্ব সম্পর্কে মত বিনিময় করা হয়। আলোচনা সভায় বিশেষ দিক নির্দেশনামূলক এবং বাস্তব সম্মত বক্তব্য তুলে ধরেন সুনামধন্য এবং পরিশ্রমী উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সরকার মহোদয়। এছাড়া আলোচনায় বক্তব্য তুলে ধরেন উপজেলার ভাইস চেয়ারমান আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মহালদার। সভায় বিশেষ বক্তব্য তুলে ধরেন খামারবাড়ি হবিগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ)  মোস্তফা ইকবাল আজাদ স্যার। উল্লেখ্য গাজীপুর ইউনিয়নের জারুলিয়া ব্লকের কৃষক ...

বিশ্ব খাদ্য দিবস - ২০১৮

আজ মঙ্গলবার বিশ্ব খাদ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০-এ ক্ষুধামুক্ত বিশ্ব ’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, সরকারের বহুমুখী উদ্যোগ গ্রহণের ফলে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম খাদ্যশস্য উৎপাদনকারী দেশ। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা অর্জনে কৃষি খাতে এ অর্জন ধরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ধান, পাট, আলু, সবজি, ফলসহ মাছ, মাংস উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্ব স্বীকৃত। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে দেশের সরকারি ও বিভিন্ন বেসরকারি সংস্থা নানা কর্মসূচি পালন করছে। আয়োজন এর অংশ হিসেবে আজ সকাল ১১ টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা কৃ...

চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর সমাপনী ০৬.১০.১৮

চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর সফল বাস্তবায়নের পর এর সমাপনী হয়ে গেল। বরাবরের মত,  এবারের উন্নয়ন মেলাও সার্বিকভাবে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে একযোগে অনুষ্ঠিত হয়। আর, এতে স্বতস্ফুর্তভাবে নিজেদের উন্নয়নের চিত্র তুলে ধরতে অংশগ্রহণ করে সরকারের বিভিন্ন সেক্টর। উন্নয়ন মেলায় নিজেদের সেবা এবং কার্যাবলীর উপস্থাপন শেষে তাদের এই উন্নয়নের ধারা সমুন্নত রাখার আশা ব্যক্ত করে পাশাপাশি তাদের এই উপস্থাপনের স্বীকৃতিস্বরূপ তাদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করতে পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। এবারের উন্নয়ন মেলায় নিজেদের তথ্য এবং উপাত্ত উপস্থাপনের মাধ্যমে চুনারুঘাট উপজেলা কৃষি অফিস ২য় স্থান দখল করে। উল্লেখ্য, চুনারুঘাট উপজেলা থেকে একটা গ্রুপ হবিগঞ্জের কৃষি উপস্থাপনের জন্য জেলা পর্যায়ে একসাথে কাজ করে; যেখানে হবিগঞ্জের কৃষি ১ম স্থান দখল করে।

চতুর্থ উন্নয়ন মেলা - ২০১৮ ০৪.১০.২০১৮

উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা বাস্তবায়নে অসামান্য অবদানের ধারাবাহিকতায়, এবারে চুনারুঘাট উপজেলা কৃষি অফিস এর অংশগ্রহণ ছিল অদম্য। উপজেলা কৃষি অফিসের জনবলের স্বতস্ফুর্ত অংশগ্রহণে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর দৃষ্টিনন্দন চিত্র ছিল দেখার মত। উপজেলার সার্বিক কৃষি উন্নয়নের দিক তুলে ধরতে কৃষি অফিসের জনবল ছিল স্বতস্ফুর্ত। স্টল সাজানো থেকে শুরু করে, তথ্য ও উপাত্ত প্রদর্শনীতে নিজেদের স্বকীয়তা তারা বেশ জোড়ালোভাবেই উপস্থাপন করেছেন। 

হবিগঞ্জের কৃষি (৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮) ০৪.১০.২০১৮

চলছে উন্নয়ন মেলা। আর, এবারে হবিগঞ্জ জেলায় উন্নয়ন মেলায় কৃষি অধিদপ্তরের আয়োজন ছিল অসাধারণ। এই আয়োজনকে সর্বাঙ্গীনভাবে সফল এবং বাস্তবায়নে সকল উপজেলার কৃষি অফিসের অংশগ্রহণ ছিল। হবিগঞ্জ জেলার কৃষির উন্নয়ন প্রদর্শনে সার্বিক দিকনির্দেশনায় ছিলেন খামারবাড়ি হবিগঞ্জের ডিডি জনাব মোহাম্মদ আলী স্যার। এবারের উন্নয়ন মেলার ৬ টি স্টলের মধ্যে একটি ছিল পাহাড়ি এলাকায় চাষের প্রদর্শনী, যার সার্বিক দায়িত্বে ছিল উপজেলা কৃষি অফিস, চুনারুঘাট।