চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর সফল বাস্তবায়নের পর এর সমাপনী হয়ে গেল। বরাবরের মত, এবারের উন্নয়ন মেলাও সার্বিকভাবে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে একযোগে অনুষ্ঠিত হয়। আর, এতে স্বতস্ফুর্তভাবে নিজেদের উন্নয়নের চিত্র তুলে ধরতে অংশগ্রহণ করে সরকারের বিভিন্ন সেক্টর। উন্নয়ন মেলায় নিজেদের সেবা এবং কার্যাবলীর উপস্থাপন শেষে তাদের এই উন্নয়নের ধারা সমুন্নত রাখার আশা ব্যক্ত করে পাশাপাশি তাদের এই উপস্থাপনের স্বীকৃতিস্বরূপ তাদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করতে পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। এবারের উন্নয়ন মেলায় নিজেদের তথ্য এবং উপাত্ত উপস্থাপনের মাধ্যমে চুনারুঘাট উপজেলা কৃষি অফিস ২য় স্থান দখল করে। উল্লেখ্য, চুনারুঘাট উপজেলা থেকে একটা গ্রুপ হবিগঞ্জের কৃষি উপস্থাপনের জন্য জেলা পর্যায়ে একসাথে কাজ করে; যেখানে হবিগঞ্জের কৃষি ১ম স্থান দখল করে।